এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে দয়হাটা এলাকার 'নিউ বুলেট' নৌকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর সেলামতি পল্টন এলাকায় শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে আড়িয়াল বিল এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের তালে তালে আর শত শত মাঝি-মাল্লার বৈঠার ছন্দে মুখরিত ছিল পুরো এলাকা। রাঢ়ীখাল এক্সপ্রেস, নিউজ বুলেট, বাগবাড়ী, এবং লস্করপুর একতাসহ বেশ কয়েকটি বড় ছিপ ও কোষা নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচ উপভোগ করতে আড়িয়াল বিলের তীরে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একাধিক টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন এবং শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রধান।
এছাড়াও, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আলম দেওয়ান ও সাধারণ সম্পাদক আঃ রহিমসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ছাত্রনেতা সুমন হোসেন ও ফয়সাল হোসেন।
ফেব্রু ৭, ২০২৬
এপ্রিল ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।