এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড মার্কেটের অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতন দিয়ে নির্মিত একটি একচালা টিনশেড মার্কেটে প্রথম আগুনের সূত্রপাত হয়। কাঠের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। আগুন নেভানোর পাশাপাশি সড়কে সৃষ্ট সাময়িক যানজটও দ্রুত নিরসন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত সক্রিয় দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং অপর একটি দোকানে রাখা সিএনজিচালিত অটোরিকশা। এছাড়া কিছু গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন— আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার পর বন্ধ থাকা দোকানগুলোর তালা কেটে দ্রুত শাটার খুলে ফেলার কারণে ভেতরে পানি ছিটানো সহজ হয়। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
আগস্ট ২০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।