এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বনানীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে ‘ভূইয়া পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বনানী সেতু ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূইয়া পরিবহনের বাসটি বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেতু ভবনের সামনে দিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তাঁকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে (আইল্যান্ড) সজোরে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তি সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।