এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে ফোনালাপের পর ফাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মুঠোফোনে স্বামীর ডিভোর্সের (তালাক) হুমকি সইতে না পেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের উমরনগর (চরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওই গ্রামের ইলিয়াস মোল্যার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর মুঠোফোনের মাধ্যমে চট্টগ্রামের বাসিন্দা আরিয়ান রহমান মুজিবের সঙ্গে ফাহিমার পরিচয় ও পরবর্তী সময়ে বিয়ে হয়। তবে আরিয়ানের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় ফাহিমাকে তাঁর বাবার বাড়িতেই রেখে যান তিনি। ফাহিমাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়ন হচ্ছিল না। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই মনোমালিন্য চলছিল।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুরে হোয়াটসঅ্যাপে ফাহিমার সঙ্গে তাঁর স্বামী আরিয়ানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিয়ান তাঁকে ডিভোর্স দেওয়ার হুমকি দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে দুপুরের পর নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেন ফাহিমা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় ফাহিমা আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে তাঁর মরদেহ ঝুলতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।