এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ইতোমধ্যেই দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এখন জনমনে সবচেয়ে বড় কৌতূহল—কারা ঠাঁই পাচ্ছেন নতুন মন্ত্রিসভায়। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একটি প্রাথমিক তালিকা পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছিল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভার অন্যতম প্রধান মুখ হবেন; শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। তার পাশাপাশি জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আব্দুল আউয়াল মিন্টু।
অভিজ্ঞতা ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় পূর্ণ মন্ত্রী হিসেবে আরও নাম শোনা যাচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং জহির উদ্দিন স্বপনের। পার্বত্য অঞ্চল থেকে দীপেন দেওয়ান এবং শিক্ষা ও অন্যান্য খাতে অভিজ্ঞ আ ন ম এহসানুল হক মিলনও ঠাঁই পাচ্ছেন এই তালিকায়।
এছাড়া শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান এবং জাকারিয়া তাহেরের নামও মন্ত্রী হিসেবে আলোচিত হচ্ছে। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান।
নতুন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে একঝাঁক তরুণ ও প্রভাবশালী নেতাকে দেখা যেতে পারে। তালিকায় রয়েছেন—এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ এবং সুলতান সালাহউদ্দিন টুকু। আইনি ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকা ব্যারিস্টার কায়সার কামাল এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও রয়েছেন এই তালিকায়।
তৃণমূল ও ছাত্ররাজনীতি থেকে উঠে আসা হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল ও মীর শাহে আলমও পেতে পারেন বড় দায়িত্ব। এছাড়াও জোট ও সমমনা দলগুলোর মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ববি হাজ্জাজ এবং আহমেদ সোহেল মঞ্জুরের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। ঢাকার রাজনীতিতে সক্রিয় ইশরাক হোসেন এবং নারী নেত্রী ফারজানা শারমিন পুতুলও প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আলী নেওয়াজ খৈয়াম এবং টেকনোক্রেট কোটায় আমিনুল হক।
এর আগে, সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এই নতুন মন্ত্রিসভা প্রবীণ ও নবীনের এক অনন্য সমন্বয় হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন। এখন শুধু নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথ গ্রহণের অপেক্ষা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।