এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই বিপ্লবের সময় রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মমিনুল ইসলাম আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান ও আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং ফাহিমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের (মব) শিকার হন আরএস ফাহিম। খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে তাকে গুলশান থানায় দায়ের করা ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। নতুন করে আজ তাকে মোহাম্মদপুরের মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে মিছিলে অংশ নিয়েছিলেন মাসুদ হোসাইন। বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হলে মাসুদ গুরুতর আহত হন। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর গত বছরের ১০ জুলাই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রাজনীতিবিদদের পাশাপাশি বিনোদন জগতের অনেক তারকাকেও এই মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, রিয়াজ, জায়েদ খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।
উল্লেখ্য, আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর হামলা ও উসকানি দেওয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল, যার ধারাবাহিকতায় আজ আরএস ফাহিমকে গ্রেপ্তার দেখানো হলো।
জুন ৯, ২০২৬
জুলাই ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।