এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাবতলা মোড়ে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও চরভদ্রাসন থানা পুলিশের যৌথ বাহিনী। চেকপোস্টে মোটরসাইকেল, ট্রাক, লেগুনা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।
এদিকে চরভদ্রাসন উপজেলার মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের ও চরভদ্রাসন থানা পুলিশের সদস্যরা নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন ও পরিস্থিতি পর্যালোচনা করছেন। উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।
বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যানবাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনার ফলে পুরো এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, “বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অস্থায়ী চেকপোস্ট বসানো হচ্ছে এবং এটি চলমান থাকবে। অবৈধ অস্ত্র বহন ও নির্বাচনী সহিংসতা যেন না ঘটে, সে বিষয়ে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
অক্টোবর ৬, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।