এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ব্যতিক্রমধর্মী ও অভিনব উদ্যোগ। আজ সকাল এগারোটায় চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে লং ম্যান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
এ সময় মুফতি রায়হান জামিল ও তার সমর্থকদের সঙ্গে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন। অভিনব এই প্রচারণা দেখতে বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন,
“আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।”
স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, জাপা প্রার্থী মুফতি রায়হান জামিল শুরু থেকেই ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন।
ফেব্রু ১৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।