এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক রেজাউল করিম সেলিম (৭০) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফুলবাড়িয়া ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার জানায়, বুধবার সকালে চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সন্ধ্যার দিকে ফ্লাইওভারের পাশ দিয়ে চলাচলের সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নগরকান্দা প্রেসক্লাবের সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে প্রেসক্লাব, সহকর্মী সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম রেজাউল করিম সেলিম স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
আগস্ট ৬, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।