এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ফরিদপুর পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদের কবি জসিমউদ্দীন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ বদরুদ্দীন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য আব্দুত তাওয়াব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব এবং রাজবাড়ী জিলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোফাজ্জল হোসেন।
এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের মুফাসসির ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ১৭ রমজান ‘বদর দিবস’ মুসলিম উম্মাহর জন্য এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে আগামী দিনে আল্লাহর জমিনে দীন ইসলাম প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
ফেব্রু ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।