এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯ লাখ টাকার বেশি মূল্যের ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ জুন) রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকায় তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সহযোগী পুলিশ সদস্যরা। আটক শাহীন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার প্রতি পিসের বাজারমূল্য আনুমানিক ৪০০ টাকা করে মোট মূল্য দাঁড়ায় প্রায় ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। শাহীন হাওলাদারকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।"
জানু ৬, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।