এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
ভবনটির বর্তমান চতুর্থ তলা থেকে ছয় তলা পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে এ নির্মাণকাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, "শ্রেণীকক্ষ সংকট দূর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই সম্প্রসারণ কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।"
তিনি আরও জানান, ভবিষ্যতে একাডেমিক ভবন-২-ও একইভাবে ছয় তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে উন্নত ও গতিশীল করার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন উপাচার্য।
ছাদ ঢালাই উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পারভেজ কনস্ট্রাকশন’-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।