এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (০২ জুন) বেলা ১১টায় স্বীয় কার্যালয়ে বাজেট ঘোষণা সভায় ইউপি চেয়ারম্যান আনছার আলী সভাপতিত্ব করেন।
বাজেট সভায় ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, মহির উদ্দিন, আফজাল হোসেন, আনোয়ার হোসেন, সোহরাব হোসেন, হায়দার আলী, মিজানুর রহমান উকিল, শাহ্ আলম, হাবিজার রহমান, শেফালী খাতুন, রত্না রানী, বিউটি বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় রাজস্ব ও উন্নয়ন মিলে ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ২০০ টাকা বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আকরাম হোসেন।
এ সময় চলতি অর্থ বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী অর্থ বছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।