এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় যোগদান করেছেন। রবিবার (২ জুন) সকালে তিনি বালিয়াকান্দি উপজেলাতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরীতে যোগদান করেন।
বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। তাঁর জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।
কাবেরী রায় বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগনের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য বালিয়াকান্দি উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ১১ জানুয়ারী বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রফিকুল ইসলাম যোগদান করেন। গত ২২ মে ইউএনও রফিকুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়।
ডিসেম্বর ৮, ২০২৪
নভেম্বর ২১, ২০২৪
সেপ্টেম্বর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।