এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিবাহিত এবং অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বালিয়াকান্দি মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটির আয়োজনে ছিলো দক্ষিণ বালিয়াকান্দি শেখ পাড়া যুব সমাজ।
নির্ধারিত সময়ের খেলায় অবিবাহিত একাদশ ২-০ গোলে বিবাহিত একদশকে পরাজিত করে জয়ী হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউর আজম (চুন্নু) এর সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ ওয়ার্কার্স দলের সাবেক সভাপতি সলেমান আলী মোল্লা দুলু, বালিয়াকান্দি উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জাকির হোসেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মাসুদ, বালিয়াকান্দি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সাইমত আলী, পুলিশের সাবেক কনস্টেবল মো. লিয়াকত হোসেন মোল্লা প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত দর্শক মন্ডলী।
খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
নভেম্বর ২, ২০২৪
আগস্ট ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।