এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই) বেলা ১১.৩০ টায় জিয়ানগর থানা পুলিশের আয়োজনে থানা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জিয়ানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো.ফরিদ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.মোহাব্বত খাঁন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদ্বয় এইচ. এম.ফারুক হোসাইন ও মোস্তান হাফিজ,জিয়ানগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, ইন্দুরকানি এম.ইউ.মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী,উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, জিয়ানগর রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সাংবাদিক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন," মাদক,সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো অপরাধ প্রতিরোধে সমাজের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। অপরাধী যেই হোক, যে দলেরই হোক না কেন, তাদের একটাই পরিচয় সে অপরাধী।অপরাধী হিসেবে সবাইকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।"
তিনি আরো বলেন," মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে তথ্যদাতার নাম,পরিচয় গোপন রাখা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া অপরাধ নিমূল করা সম্ভব নয়।"
সভায় বক্তারা অপরাধ মুক্ত সমাজ বিনির্মানে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরো জোরদারের ব্যাপারে একমত পোষন করেন।
ফেব্রু ২৪, ২০২৫
অক্টোবর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।