এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী জহির উদ্দিন স্বপন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করারও পরামর্শ দেন।
তিনি সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বৈষম্য ছাড়াই সরকারি অনুদানের সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা ও খোকন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম সিপন, মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব সাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।