এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনায় ৫০০ গ্রাম গাঁজাসহ মুন্নি খাতুন (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ জুন) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আতাউল ইসলাম। এ সময় নারী কনস্টেবলসহ ডিবি পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কাজিপুর গ্রামের বাসিন্দা মুন্নি খাতুন তার বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদ করে রেখেছেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা তার বাড়িতে অভিযান ও তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ডিজিটাল ওজন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মুন্নি খাতুন কাজিপুর গ্রামের মো. মোজাম্মেল হকের মেয়ে এবং মো. আলমগীর লস্করের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং আতাইকুলাসহ পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আতাইকুলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।