এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের যৌথ উদ্যোগে এবং সালথা উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নভেরা ডেন্টাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ, কাগদী শাহ্ সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র সাময়িক ত্রাণের ওপর নির্ভর না করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি সেলাই মেশিন একজন নারীর জন্য কেবল একটি কাজের উপকরণ নয়, এটি তাঁর ও তাঁর পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর অন্যতম মাধ্যম। প্রশিক্ষণপ্রাপ্ত এই নারীরা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাবেন, যা তাঁদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে।
সভাপতির বক্তব্যে ইদ্রিস আলী মোল্লা বলেন, "আমরা সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে দুস্থ মানুষদের জীবনমান দ্রুত বদলে দেওয়া সম্ভব।"
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, এই মেশিন পাওয়ার ফলে তাঁরা ঘরে বসেই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন, যা পরিবারের অভাব ঘোচাতে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে বড় ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
মার্চ ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।