এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বাখুন্ডাতে কুমার নদীর কচুরিপানা অপসারণ, মৎস্য অবমুক্ত,বৃক্ষ রোপণ ও ডাস্টবিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরে কুমার নদ কে দুষনের হাত থেকে রক্ষা করতে কচুরিপানা অপসারণ ও নদীতে মাছ অবমুক্ত, ডাস্টবিন বিতরণ, নদী পারে বৃক্ষ রোপন কর্মসূচি াাাপালন করা হয়। এছাড়াও নদীতে ময়লা আবর্জনা না ফেলা, চায়না দুয়ারিসহ কারেন্ট জাল ব্যবহার না করাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান পরিচালিত হয়।মঙ্গলবার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজার এলাকায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে এ সময় কয়েকশ মানুষ কুমার নদের দুষন রক্ষায় এই কর্মসূচী হাতে নেয়া হয়।
নদীর কচুরিপানা অপসারন, পরিস্কার-পরিছন্নতা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি বিষয়ক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহম্মদ এমার হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তার বক্তব্যে বলেন,নদীতে কচুরিপানা জমে থাকায় নদীর পানি দুষিত হয়। নদীতে দেশীয় মাছ উৎপাদনে ঘাটতি হয়ে থাকে। এছাড়া নদীর পানি অনুপযোগী হওয়ায় কোন কাজে মানুষ সেগুলো ব্যবহার করতে পারে না। জেলা প্রশাসনের আয়োজনে গতবছর থেকে কুমার নদের কচুরিপানা অপসারনসহ নদীর দুষন রক্ষায় নানা কর্র্মসূচী পালন করা হচ্ছে। জেলাবাসীর সহযোগীতায় এগুলো অপসারণ করা সম্ভব হচ্ছে।
এসময় এলাকার জনগন, মাছচাষীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাখুন্ডা বাজার এলাকায় কুমার নদে জমে থাকা কচুরিপানা অপসারণের সহযোগীতা করে।
পরে বাজারের বর্জ্য নদীতে না ফেলার অনুরোধ করে ও তাদের মাঝে প্লাস্টিকের ডাসবিন বিতরণ করা হয়। এছাড়া নদীর পার,বাজার ও স্কুল কলেজ প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ২শ বৃক্ষ রোপণ করা হয়।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
ডিসেম্বর ৮, ২০২৫
মার্চ ৩০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।