এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদরের মঙ্গলকোট বাজারে অগ্নিকাণ্ডে আল্আমীন টিম্বার হাউজ ভস্মীভূত হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের ঘটনা ঘটে।
এতে প্রতিষ্ঠানের প্রায় ২৭ টি ছোট মেশিন, ৮ টি বড় মেশিন, তৈরি ফার্নিচার, কাঠ, ঘরসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রোপাইটর শাহ্ মো: আক্কাছ প্রামানিক।
এদিকে অগ্নিকাণ্ডের খবরে সমবেদনা জানিয়েছেন ফরিদপুর সদর আসনের সাংসদ এ.কে. আজাদ, মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন। তিনি ক্ষতিগ্রস্থের পাশে দাড়ান ও সার্বিক সহযোগিতার আশ্বার দেন।
আক্কাছ প্রামানিক বলেন, রাত পৌনে তিন টায় প্রতিষ্ঠানে আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত সাড়ে তিনটা ঘটনাস্থলে আসে। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ।
তিনি বলেন, আমার আল্আমীন টিম্বার হাউজে একটি কাঠ চিরাই স'মিল, ফার্নিচার ডিজাইন কারখানা ও সো রুম রয়েছে। আমার ডিজাইন কারখানা ও তৈরিকৃত সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত। আগুনে ফার্নিচার কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের একটি ফার্নিচার শো রুমও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।