এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রুপনারায়ণপুর গ্রাম থেকে ভুয়া সিআইডি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজওয়ানুল আহমেদ পিয়াল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রিয়াজ আহমেদের ছেলে। ভুক্তভোগী মানুয়েল তপ্ন বলেন, ভয়ভীতি দেখিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯ হাজার ৫৩৮ টাকা গ্রহণ করে এবং আরও টাকা দাবি করলে স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে। বেশকিছু দিন ধরে আমার মতো এলাকার অন্য লোকজনের কাছেও বিভিন্ন ফন্দির মাধ্যমে প্রতারণা করে এই প্রতারক। পরে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। পরে থানা পুলিশের এসআই পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল মো. ইকবাল হোসেন, মো. নুর ইসলাম ও মো. ফরহাদ হোসেন গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। তিনি এলাকায় এসে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ইতোমধ্যে একজনের কাছে থেকে ২৯ হাজার টাকা প্রতারণা করে নেয়। তিনি আরো বলেন, এ ছাড়াও ভুয়া পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। এদিনও প্রতারণা করার সময় জনগণ তাকে আটক করে রাখে। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এপ্রিল ১১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।