এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, এনএসআই উপপরিচালক ইকবাল হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, আনসার অ্যাডজুট্যান্ট মোহাম্মদ জয়নুল আবেদিন, জেল সুপার নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাশেম আলী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিমসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা ফরিদপুর জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। পাশাপাশি যানবাহন চালকদের ডোপটেস্ট কার্যক্রম বাড়ানো এবং জেলার সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়।
মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনা, শহর ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, রাস্তার পাশে অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত আলোচনা, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং শহরে পুলিশি টহল জোরদার করার সুপারিশ করা হয়। সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং আশপাশ এলাকায় পৌরসভার মাধ্যমে পর্যাপ্ত আলোকসজ্জার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা পর্যায়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এ সময় পূজার সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি দুর্গাপূজা চলাকালীন সাত দিন জেলার লাইসেন্সকৃত মদের বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ফরিদপুরের শান্তিশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
মার্চ ৯, ২০২৬
ডিসেম্বর ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।