এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকা সংলগ্ন নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে গুণবহা ও এর আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বুধবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা নিশানসহ কয়েকজন নদীর দিক থেকে গোঙানি ও কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর পাড়ে খোঁজাখুঁজি করলেও অন্ধকারের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এখনও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
এদিকে পরিচয়হীন ওই বৃদ্ধের মরদেহের দাফন-কাফনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। তিনি বলেন, "পুলিশের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধারের খবর জানতে পারি। মানবিক দৃষ্টিকোণ থেকে স্বপ্রণোদিত হয়ে আমি তার দাফনের দায়িত্ব নিয়েছি। ময়নাতদন্ত শেষে যথাযথ ধর্মীয় মর্যাদায় মরদেহটির দাফন সম্পন্ন করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।