এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হুমাইরা জান্নাত নামের দেড় মাস বয়সী এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটিকে হত্যার জন্য বাবা ও মা পরস্পরকে দায়ী করায় জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হুমাইরা (১ মাস ২০ দিন) ওই এলাকার অলি উল্লাহ আজাদ (৩৫) ও পারুল আক্তার দম্পতির মেয়ে। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারুল আক্তার তাঁর পাঁচ বছর বয়সী ছেলে সিফাত ও শিশুকন্যা হুমাইরাকে নিয়ে ঘরের ভেতরের কক্ষে ঘুমাতে যান। শিশুটির বাবা অলি উল্লাহ ঘুমান সামনের কক্ষে। ভোরে ঘুম থেকে উঠে অলি উল্লাহ শিশুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গিয়ে নিশ্চিত হন যে শিশুটি মারা গেছে। এ সময় অলি উল্লাহ অভিযোগ করেন, তাঁর স্ত্রী শিশুটিকে হত্যা করেছেন। অন্যদিকে পারুল আক্তারের দাবি, তাঁর স্বামীই শিশুটিকে হত্যা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার জানান, বাবা-মায়ের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ঘটনার পেছনে রহস্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে। এতে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও শিশুটির নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।
তিনি আরও জানান, পরিবারের দাবি অনুযায়ী শিশুটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল এবং তার মাথায় সমস্যা ছিল। জন্মের পাঁচ দিন পর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চার দিন তার চিকিৎসাও করানো হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরস্পরবিরোধী বক্তব্যের কারণে প্রকৃত ঘটনা জানতে শিশুটির বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আগস্ট ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।