এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র ঙাফাহ্খুম জলপ্রপাত এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ উটিং মারমা উপজেলার রেমাক্রী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উহ্লাচিং পাড়ার বাসিন্দা অংখোয়াইচিং মারমার ছেলে।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা অংখোয়াইচিং মারমাসহ ৫-৬ জন ব্যক্তি দোকানের কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঙাফাহ্খুম জলপ্রপাতের সামান্য ওপরের অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকাটি চালু করে ঘোরানোর সময় হঠাৎ এটি পানিতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু উটিং মারমা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেমাক্রী ইউনিয়ন পরিষদের সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা বলেন, "দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে থানচি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।"
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম মৃধা জানান, ইউপি সদস্যের মাধ্যমে শিশু নিখোঁজের খবর পেয়েছেন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করবে।
উল্লেখ্য, থানচি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দুর্গম পর্যটন কেন্দ্র ঙাফাহ্খুম। দুর্গম পাহাড়ি এই এলাকায় যাতায়াতের জন্য নদীপথের নৌকাই একমাত্র ভরসা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।