এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরবর্তী স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বান্দরবানে থানচি উপজেলা তিন জন সদস্য নিযুক্ত করা হয়েছে। সেটি থানচিবাসীদের গর্ব। তিনজন সদস্যদের সমন্বয়ের থানচি উপজেলা প্রেস ক্লাবের ভবনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা আগামি বাজেটে গ্রহন করা হবে। গত ১৫ বছর থানচি উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া পেশার সাথে জড়িত সাংবাদিকদের অবহেলা করা হয়েছিল। সাংবাদিকরা সত্য বস্তুনিস্ট সংবাদ পরিবেশন করে জনগনের মূখপাত্র হিসেবে কাজ করার আহবান জানান তিনি।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইর সাথে থানচি প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন।
এ সময় জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেম্বো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধক্ষ্য চিংথোয়াইঅং মারমা,মটি ত্রিপুরা,হিমংপ্রু মারমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।