এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর চরাঞ্চলে বিষধর ‘রাসেলস ভাইপার’-এর আতঙ্কে মাঠে যেতে পারছিলেন না কৃষকেরা। ফলে তিল ও বাদামসহ বিভিন্ন মৌসুমি ফসল জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। সাপের কামড় থেকে কৃষকদের বাঁচাতে ৩০০ জোড়া গামবুট ও ৩০০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের কৃষকদের হাতে এসব সুরক্ষাসামগ্রী তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে চরভদ্রাসনের পদ্মার চরাঞ্চলে প্রথমবারের মতো রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা যায়। তবে গত বছর থেকে চরঝাউকান্দাসহ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এই বিষধর সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। উপজেলায় সাপের কামড়ে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে কৃষক ও কৃষি শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই মাঠে কাজ করা বন্ধ করে দেন।
প্রশাসনের পক্ষ থেকে গামবুট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। কৃষক ইয়াসিন মিয়া বলেন, “সাপের ভয়ে এতদিন জমিতে যেতে পারিনি, শ্রমিকরাও নামতে চাচ্ছিল না। এতে অনেক ফসল নষ্ট হয়েছে। গামবুট পাওয়ায় এখন নির্ভয়ে জমিতে গিয়ে ফসল ঘরে তুলতে পারব।”
ইমারুন বেগম নামের এক নারী কৃষক বলেন, “নদীর পাড়েই আমাদের বাড়ি। সাপের ভয়ে ঘর থেকেই বের হওয়া কঠিন ছিল। তিল পেকে গেলেও মাঠে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। এই গামবুট পাওয়ায় এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করা যাবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “রাসেলস ভাইপারের আতঙ্কে কৃষকেরা মাঠে যেতে পারছেন না—বিষয়টি জানার পরই তাঁদের সুরক্ষায় গামবুট ও স্প্রে মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের সুরক্ষাসামগ্রী দেওয়া হবে এবং জনসচেতনতা বাড়াতে মাইকিংসহ নানা কার্যক্রম চালানো হবে।”
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানান, চরাঞ্চলের কৃষকেরা যেন নিরাপদে মাঠ থেকে ফসল তুলে আনতে পারেন, সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুলাই ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১০, ২০২৫
জুলাই ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।