জীবনের গল্প বাকি আছে অল্প’- ফেসবুকে পোস্ট দেওয়া বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্কঃ
১৮ আগস্ট, ২০২৬ ২:৪৫ পিএম
শেয়ার করুন:
জীবনের গল্প বাকি আছে অল্প’- ফেসবুকে পোস্ট দেওয়া বিএনপি নেতার মৃত্যু

নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছিলেন—‘জীবনের গল্প বাকি আছে অল্প'। সেই আবেগঘন পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় সত্যি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমালেন বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। 

সোমবার (১৭ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি দিয়েছিলেন তিনি। 

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। সোমবার নিজ বাড়িতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন জাকির হোসেন। পরিবার, দল এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন উন্নত হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল।

সোমবার বাদ আসর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এস এম জাকির হোসেনের মৃত্যুতে এলাকায় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।