এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলটির শীর্ষ নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘটনাটিকে ‘বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে যে নতুন সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে প্রতিটি রাজনৈতিক দলেরই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কিন্তু হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়ে সেই পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় এনসিপির মিডিয়া টিমের গাড়ি, সাংবাদিকদের কয়েকটি যানবাহন এবং হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাঁদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং বেশ কয়েকজন সাংবাদিককে গুরুতর আহত করা হয়।
ছাত্রশিবির নেতারা উল্লেখ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে হামলা চালানো হয়। এ ছাড়া সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেতা-কর্মীদের আহত করার ঘটনা ঘটে। এসব ক্রমাগত রাজনৈতিক সহিংসতা প্রমাণ করে, একটি বিশেষ গোষ্ঠী দেশকে পুনরায় অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে বেপরোয়া আচরণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনা ও জাতীয় ঐক্যের পরিপন্থী।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়, যেন হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে দেশের প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
জুলাই ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।