এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বাজারের পরিবেশ সুন্দর রাখুন, আমাদের বাজার—আমরাই রাখব পরিষ্কার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’।
বুধবার (২৯ জুলাই) সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজার প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ী, বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জী। তিনি বলেন, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সব সময় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন।
গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং টুবিয়া বাজারের ইজারাদার ও সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির, এনামুল মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সকলেই টুবিয়া বাজারকে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।