এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার (২৩ জুলাই) দুপুরে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ওই বাসে তল্লাশি চালিয়ে শাকিলের সঙ্গে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক শাকিল কক্সবাজারের রামু উপজেলার দারিয়ার দিঘি এলাকার নুরুল আমিনের ছেলে।
পরবর্তীতে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অক্টোবর ৭, ২০২৪
সেপ্টেম্বর ৫, ২০২৪
জুন ৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।