এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা মাদকদ্রব্য সহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরার যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ও সুজন। তাদের মধ্যে একজনের বাড়ি শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় এবং অপরজনের বাড়ি মাগুরা সদর উপজেলার নড়িহাটি-শিবরামপুর এলাকায়। তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। যৌথ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২২, ২০২৬
এপ্রিল ২৩, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।