মহম্মদপুরে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ এএম
শেয়ার করুন:
মহম্মদপুরে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাগর আহমেদ ওরফে সাগর (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মণ্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সাগর আহমেদ উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা এবং হরেকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে। তবে বিয়ের পর থেকে তিনি মণ্ডলগাতি গ্রামেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন সাগর আহমেদ। অভিযোগ রয়েছে, পরিষদে কাজের আড়ালে তিনি গোপনে মাদক কারবারে জড়িয়ে পড়েন। ২০১৮ সালের ১৪ নভেম্বর পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়। 

পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মণ্ডলগাতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।