এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিট) তুর্কি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেয়।
বিমানবন্দরে প্রবাসী নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে আনন্দ মিছিল করেন।
যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে অংশ নেন। এ সময় ‘স্বাগত হে তারেক রহমান’সহ বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ অনেকে।
সমাবেশে নেতারা বলেন, "প্রধানমন্ত্রীর এই সফর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত। দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর নেতৃত্ব প্রশংসনীয়।"
সফরসূচি
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে তাঁর গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া সফরকালে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২২ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।