এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের রেল যোগাযোগ নেটওয়ার্ককে আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বর্তমান রেল নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে আরও ১০টি জেলাকে এর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মূলত দেশের দক্ষিণাঞ্চল এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে এই রেলসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো পর্যায়ক্রমে দেশের সবকটি জেলাকে রেল নেটওয়ার্কের অধীনে নিয়ে আসা। সেই লক্ষ্যে নতুন করে যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো হলো— **শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর**।
রেলপথের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি দেশের সামগ্রিক রেল যোগাযোগ শক্তিশালী করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের অংশ হিসেবে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।
মন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। একই সাথে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশের ‘মিসিং লিংক’ দূর করার লক্ষ্যে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা কর্ড লাইনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুত প্রকল্প শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের মোট ৪৯টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের সবকটি (৬৪টি) জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য পূরণে নতুন এই ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২ আগস্ট, ২০২৬
বলিউড | ২ আগস্ট, ২০২৬
ফুটবল | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।