এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বুধবার বেলা ১২ টায় মাগুরা পৌরসভার সম্মেলন কক্ষে মাগুরা পৌরমেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল ৮৩ কোটি ৬৬ লাখ ৭১হাজার ৫৩৭ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় মাগুরা পৌরসভার নাগরিকদের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ রোকনুজ্জামান, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমীর ওসমান।বক্তব্য রাখেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান বারী,সাকিব আল হাসান ফাউন্ডেশনের সভাপতি মাসরুর রেজা কুটিল। বাজেট ঘোষণা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দও,সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান,সাংবাদিক রূপক আইচ প্রমূখ।পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান,সুধীজন,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।