এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে, গামছা ও মাথাল বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাংঙ্গী গ্রামে প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এঁর সভাপতি এবং তিনি উপস্থিত থেকে একশত কৃষকের মধ্যে কৃষি সরঞ্জামাদি বিতরণ করেন। এ সময় দরিদ্র কৃষকদের মধ্যে একটি মাথাল, একটি কাস্তে ও একটি গামছা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ ড.ইয়াসিন আলী, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন,মাশরুম চাষি হুযাইফা মাশুরুম চাষি আব্দুর রহমান,শাহনাজ পারভীন,নাসরিন খাতুন, সুমাইয়া আক্তার সুমিসহ অন্যরা।
মার্চ ১৪, ২০২৫
আগস্ট ৮, ২০২৪
ফেব্রু ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।