এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারিয়া (৭) নামে এক স্কুল শিক্ষার্থী এবং আবদুস সালাম খান (৬৭) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মারিয়া মাগুরা সদর উপজেলার কেচুয়া ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, নিহত আবদুস সালাম খান শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে মাগুরা-যশোর সড়কের বেথুয়াডুবি মসজিদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মারিয়া ও তার সহপাঠী হাবিবাকে ধাক্কা দেয়। এতে মারিয়া গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাবিবা বর্তমানে চিকিৎসাধীন।
অন্যদিকে, একই দিন সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগার গেট এলাকায় মাগুরামুখী একটি পিকআপ ভ্যান ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবদুস সালাম খান।
মাগুরা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনটি আটক করা হয়েছে এবং উভয় ঘটনার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আগস্ট ২৪, ২০২৪
সেপ্টেম্বর ১৮, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।