এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পরিদর্শন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি আলফাডাঙ্গা থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে স্বাগত জানান।
পরে ওসির কার্যালয়ে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশের সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করে কাজ করতে হবে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, এলাকায় দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের সব ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।