এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সিদ্দিকুর রহমান নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাঁর স্ত্রী লিপি বেগমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুর এবং মালামাল লুটপাট করা হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিকুর রহমান বাদী হয়ে চাচাতো ভাই গোলাম কুদ্দুসসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিদ্দিকুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই গোলাম কুদ্দুসের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে কুদ্দুসের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অন্তত ১৫ জন লোক জমি দখলের উদ্দেশ্যে সিদ্দিকুর রহমানের জায়গায় অনধিকার প্রবেশ করে। এ সময় তারা জমিতে থাকা টিনের বেড়া ও দোকানঘর ভাঙচুর করতে থাকে। সিদ্দিকুর রহমান বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে হামলাকারীরা বসতবাড়িতে ঢুকেও ভাঙচুর চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী লিপি বেগম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত গোলাম কুদ্দুসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।