এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৮৫ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃষিবিদ) ড. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর যথাযথ ও বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।