এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গাবতলী বাসস্ট্যান্ড সাভারের হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জের কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, "বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের জন্য মানসম্মত পরিবেশ নেই। তবে আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই এসব টার্মিনালের পরিবেশে কিছুটা পরিবর্তন ও উন্নয়ন আনা হবে। আর আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে রাজধানীর সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে, তবে পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগবে।"
টার্মিনালগুলোর অব্যবস্থাপনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সোহাগ বা গ্রীন লাইনের মতো উন্নত মানের এসি বাসগুলো বিদ্যমান টার্মিনাল থেকে ছাড়ার মতো উপযুক্ত পরিবেশ এখন নেই। এই বাসগুলো যেখানে নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রী ওঠানামা করায়, সেখানে ভালো টয়লেট সুবিধাসহ সুন্দর পরিবেশ রয়েছে। কিন্তু সাধারণ বাস টার্মিনালগুলোর পরিবেশ অত্যন্ত নাজুক।
যত্রতত্র বাস কাউন্টার বসিয়ে যাত্রী ওঠানামা করার বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ককে স্ট্যান্ড বানিয়ে যেভাবে যাত্রী ওঠানামা করায়, সেটি আর করতে দেওয়া হবে না।
বাস ব্যবস্থাপনায় শিগগিরই একটি নিয়মতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই পরিবর্তনগুলো পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে, তবে সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।