এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আলোচিত ছাত্রশিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত থাকায় তাদের এই পদে নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নিয়োগ বাতিল হওয়া দুই আইনজীবী হলেন— অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা নিয়োগসংক্রান্ত স্মারকের মাধ্যমে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তাদের যে নিয়োগ প্রদান করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করা হলো। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ইতোমধ্যে এই প্রজ্ঞাপনের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদেশটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, "শিবির নেতা জিসানের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোর কারণেই আমাদের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবে সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ বা উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।"
জুলাই ২৯, ২০২৬
মার্চ ২৬, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।