এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. আহসান (সৌরভ)।
রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত এক তালিকায় এই ৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক হিসেবে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম। সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহ্ফুজা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বুলু রহমান এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস. এম. ফজলে রাব্বী।
এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন, “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “আমরা একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
অক্টোবর ৬, ২০২৫
মে ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ভারত | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।