এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. এস. এম. আহসান, ছাত্র উপদেষ্টা কাজী মোহাম্মদ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. সামছুল আরিফিন এবং ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. বশির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান খাঁন, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক নাঈম আশরাফসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "নতুন সংবাদমাধ্যম হিসেবে এশিয়া পোস্টের আত্মপ্রকাশ অত্যন্ত আনন্দের। আমরা প্রত্যাশা করি, তারা সাহসিকতার সাথে সত্য প্রকাশ করবে এবং বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।"
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "বর্তমান সময়ে যাচাই-বাছাইহীন সংবাদের ভিড়ে ‘হলুদ সাংবাদিকতা’ পরিহার করা বড় চ্যালেঞ্জ। এশিয়া পোস্ট যেন সেই চ্যালেঞ্জ জয় করে একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। ছোট পরিসরে যাত্রা শুরু করলেও গঠনমূলক ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে তারা দ্রুতই পাঠকের আস্থা অর্জন করবে বলে আমার বিশ্বাস।"
তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিশেষে তিনি এশিয়া পোস্টের সর্বাঙ্গীণ সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এপ্রিল ২০, ২০২৬
মার্চ ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।