এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আবারও শান্তি আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই আলোচনা হতে হবে যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তবতা এবং পূর্ববর্তী সমঝোতাগুলোর ওপর ভিত্তি করে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর এই অবস্থানের কথা জানান।
বৈঠকে পুতিন স্পষ্ট ভাষায় বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এ ক্ষেত্রে ইস্তাম্বুলে হওয়া পূর্ব সমঝোতা এবং আলাস্কার অ্যাঙ্কোরেজে আলোচিত রূপরেখাকে ভিত্তি হিসেবে ধরতে হবে। এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আলোচনা এগিয়ে নিতে হবে।
রুশ প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, মূলত ইউক্রেনের একগুঁয়েমি ও সদিচ্ছার অভাবেই আগের শান্তি আলোচনাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তিনি দাবি করেন, আলোচনা নতুন করে শুরু হওয়ার আগে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, যাতে তারা আলোচনার টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে প্রমাণ করতে পারে।
**অতীতের শান্তি প্রচেষ্টা ও বর্তমান অচলাবস্থা**
খবরে বলা হয়, গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফায় (১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই) শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকগুলো থেকে বড় আকারের যুদ্ধবন্দি বিনিময় এবং একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি করা সম্ভব হয়েছিল।
পরবর্তীতে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে একটি ২৮ দফার শান্তি পরিকল্পনা তৈরি করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ২০ দফায় নামিয়ে আনা হয়েছিল। তবে ইউক্রেন নিজেদের কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে রাজি না হওয়ায় সেই চুক্তিটি আর চূড়ান্ত রূপ পায়নি।
এরপর চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আরও তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩–২৪ জানুয়ারি ও ৪–৫ ফেব্রুয়ারির বৈঠক দুটি আবুধাবিতে এবং ১৭–১৮ ফেব্রুয়ারির বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হয়। কিন্তু হঠাৎ করেই ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় এই পুরো শান্তি প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের বসন্তকালেও ইস্তাম্বুলে দুই দেশের মুখোমুখি বৈঠকে একটি খসড়া শান্তি চুক্তি প্রাথমিকভাবে সই হয়েছিল। মস্কো এখন সেই পুরোনো চুক্তি ও সমঝোতাগুলোর সূত্র ধরেই চলমান সংকটের একটি স্থায়ী সমাধান চাইছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।