এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর দ্বিপক্ষীয় বৈঠকে বসার ঠিক আগের মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের এক মধ্যাহ্নভোজের আসরে মোদিকে ‘শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়’ (টোটাল কিলার) হিসেবে বর্ণনা করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও এই দুই নেতার ব্যক্তিগত রসায়ন যে এখনো অটুট রয়েছে, ট্রাম্পের এ মন্তব্য তারই প্রমাণ।
কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই উষ্ণ মন্তব্য দুই দেশের সম্পর্কের জমে থাকা বরফ গলাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কারণ, এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দুই নেতার মধ্যকার আলাপ-আলোচনায় সম্পর্কের সেই দূরত্বের স্পষ্ট আভাস পাওয়া গিয়েছিল। সে সময় নরেন্দ্র মোদির চেনা পরিচিত উষ্ণ আলিঙ্গনের (ট্রেডমার্ক হাগ) পরিবর্তে দুই নেতাকে কেবল একটি আনুষ্ঠানিক করমর্দনেই সীমাবদ্ধ থাকতে দেখা গিয়েছিল।
তবে বুধবার বিশ্বনেতাদের সেই সমাবেশে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। মোদির শান্ত ও ধীরস্থির আচরণের প্রশংসা করে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদির মতো আমি কিন্তু শান্ত বা ধীরস্থির নই, আর উনি তো একজন জাঁদরেল খেলোয়াড় (টোটাল কিলার)। শুধু ওনার দিকে তাকিয়েই দেখুন।”
নরেন্দ্র মোদিকে বোঝাতে ট্রাম্পের এই ‘টোটাল কিলার’ বা জাঁদরেল খেলোয়াড় শব্দটি ব্যবহার করার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। মূলত মোদির কঠোর দর–কষাকষির ক্ষমতা ও রাজনৈতিক বিচক্ষণতাকে ইঙ্গিত করতেই তিনি এর আগেও এই শব্দটি ব্যবহার করেছিলেন।
এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে ট্রাম্প প্রথমবারের মতো মোদির ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন, “মোদি আমার খুব ভালো বন্ধু এবং একজন চমৎকার মানুষ। বাহ্যিকভাবে তাঁকে দেখলে আপনার নিজের বাবার মতো মনে হবে—ভীষণ অমায়িক একজন মানুষ। তবে দর–কষাকষির টেবিলে তিনি একজন জাঁদরেল খেলোয়াড় (টোটাল কিলার)।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।