এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকার একটি একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তারা ফতুল্লার ওই বাড়িতে ভাড়া থাকতেন। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ বিকট শব্দে আব্দুল কাদেরের ঘরে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা ও জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। ঘর থেকে দগ্ধ অবস্থায় চারজন বের হয়ে আসছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রতিবেশী মো. ফারুক জানান, "বিস্ফোরণের শব্দে আমাদের সবার ঘুম ভেঙে যায়। দৌড়ে গিয়ে দেখি চারজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস কিংবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।"
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ চারজনের অবস্থাই অত্যন্ত গুরুতর। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে মেহেদী ও রাকিবের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা অধিকতর আশঙ্কাজনক।
বর্তমানে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।