এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলামিন মীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের দোষরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আলামিন মীর ওই ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মো. নাছির মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামের ফকির লালন সাই বটতলার আব্দুল জলিল মোল্লার বসতবাড়ির সামনের কাঁচা রাস্তায় মাদক কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ আলামিন মীরকে হাতেনাতে গ্রেফতার করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সিরাজদিখান থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিসেম্বর ১৬, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।